Dhaka, Monday | 5 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 5 October 2026 | English
শিরোনাম:

খুলনায় নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:০৫ পিএম  (ভিজিটর : ১০৯)

খুলনার দাকোপ উপজেলার নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে দাকোপ ইউনিয়নে মধ্য​ দাকোপ মদিয়াচক সিটি বুনিয়া সার্বজনীন শশ্মন ঘাট এলাকা দিয়ে বয়ে যাওয়া চড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, এই ব্যক্তির বয়স আনু​মানিক ৪০ বছরের মতো। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দাকোপ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের (ইউপি) সদস্য শেখর মন্ডল বলেন, তার ওয়ার্ডে মাদিয়া সিটিবুনিয়া সার্বজনীন শশ্মান ঘাট সংলগ্ন চড়া নদীতে দাকোপ ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দা অনন্ত মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডল (৪০) মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে একটি জিন্সের প্যান্ট পরা আছে এবং খালি গায়ে লাল রংঙের গামছা দিয়ে সামনে দুই হাত বাঁধা। তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ ব্যাপারে দাকোপ থানার ওসি তদন্ত স্বপন দাস বলেন, মরদেহটি নদীতে ভাসা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে। এ বিষয়ে দাকোপ থানায় মামলা দায়ের করা সহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝