Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক মানুষ

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম  (ভিজিটর : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কপিলমুনির রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ। ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম কাগুজির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক ডা. স্বপন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ আব্দুল গফুর, সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম. আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আব্দুল গফুর, জি এম আসলাম হোসেন, বিএনপি নেতা কাশেম জোয়াদ্দার এবং সাংবাদিক এম এম আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. শফিউল আজম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা জিয়াউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন স্মৃতি মজুমদার।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. স্বপন মজুমদার এবং সাতক্ষীরা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান।

দিনব্যাপী এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাড়ে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝