Dhaka, Tuesday | 20 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 20 October 2026 | English
শিরোনাম:

মান্দায় ভূমিসেবা-সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ১:৪০ পিএম  (ভিজিটর : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় ভূমিসেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভূমিসেবা সহজীকরণ, সেবা প্রত্যাশীদের হয়রানি কমানো এবং ভূমি প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোখলেছুর রহমান মকে এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নূর বক্তা মণ্ডল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গণশুনানিতে স্থানীয় সেবাপ্রত্যাশীরা তাঁদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা, সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ আয়োজনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ভূমিসংক্রান্ত সমস্যা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পান।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝