বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের আওতায় পুনঃখননকৃত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রাধীন ১৫ (পনের) টি খাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরের লক্ষ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত সোমবার (২৭ সেপ্টেম্বর) বাপাউবো’র প্রধান কার্যালয় পানি ভবনের মহাপরিচালক মহোদয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন, অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ অতিরিক্তি প্রধান প্রকৌশলী, কেন্দ্রিয় অঞ্চল, বাপাউবো’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পরিচালক (বোর্ড) জনাব এস এম হুমায়ূন কবীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. খয়বর রহমান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, ডিএনডি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়নের জন্য পুনঃখননকৃত খালসমূহের যথাযথ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালগুলো পুনঃখননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এগুলোর কাঙ্ক্ষিত সুফল দীর্ঘস্থায়ী হবে না। তিনি বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব ও সমন্বয়ের একটি সুস্পষ্ট কাঠামো তৈরি হলো।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পরিচালক (বোর্ড) জনাব এস এম হুমায়ূন কবীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খয়বর রহমান ।
এফপি/অ