Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে বাবার আঘাতে ছেলের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১০:০২ এএম  (ভিজিটর : ৪৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে পারিবারিক বিরোধের জেরে সৎ বাবার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইষ্টের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। 

নিহত ওমর ওই ব্লকের বাসিন্দা। তার মা শাবনূর। অভিযুক্ত সৎ বাবার নাম ফেরদৌস।

ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ফেরদৌস ও তাঁর স্ত্রী শাবনূরের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওমরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িততের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/স

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝