Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ১০)

কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ গর্ভবতী মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত  শনিবার দুপুর ১ টায় জনৈক এক ব্যক্তি তার অসুস্থ গর্ভবতী স্ত্রী কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য  “এম ভি দোয়েল পাখি-১০” লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি রাত সাড়ে ৭ টায় মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় উক্ত লঞ্চের মাস্টার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিকেল টিম অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে ইজিবাইক যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝