খুলনার পাইকগাছা পৌরসভার দারিদ্র্য নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ বিভিন্ন মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা চিহ্নিত করে নিরাপদ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রাক্কলন প্রস্তুতকরণের কাজের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
সভায় সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে দারিদ্র্য নিরসন ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এফপি/অ