Dhaka, Thursday | 22 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 22 October 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ জাল ও গাঁজা জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিটর : ৮২)

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রংমহল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির একটি টহল দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। স্পিডবোট ও দেশীয় নৌকা নিয়ে পরিচালিত অভিযানে নদী থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়।

পরে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাল পরিমাপ করা হলে ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি চায়না জাল পাওয়া যায়। এসব জালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা অবৈধ জাল নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সদরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধ এবং নদীর সম্পদ রক্ষায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝