Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম  (ভিজিটর : ১৩)

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন কেরুনতলী পর্যটন হোটেল নেটং-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।

অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওই ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান ও এর বিস্তার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝