Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

সাভারে সেই প্রেসার কুকার বোমার নিরাপদ বিস্ফোরণ

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম  (ভিজিটর : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে আইন প্রয়োগকারী সংস্থার বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। 

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, রাতে অজ্ঞাত তিনজন ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মাঠের মধ্যে রেখে চলে যায়।

সকালে স্থানীয়রা কৌতুহলবশত ড্রামের ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ ও একটি প্রেসার কুকার দেখতে পেয়ে তা বের করে মাঠের মাঝখানে রাখেন। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে ভবানীপুর ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি কর্ডন করে রাখেন এবং ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেন।

দুপুরে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এরপর দুপুর সাড়ে তিনটার দিকে সফলভাবে প্রেসার কুকার বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

কারা এবং কী উদ্দেশ্যে নির্জন মাঠের ড্রামে এই বোমাটি রেখে গিয়েছিলো, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে জোরালো তদন্ত শুরু করেছে সাভার মডেল থানা পুলিশ। সফলভাবে এটি নিষ্ক্রিয় করা হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলা থেকে পাচটি পাইপ বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে বোমা তৈরি বিভিন্ন কেমিক্যাল, গান পাউডার ও বোমা সদৃশ্য বস্তু জব্দ করে ঢাকায় নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর রাত দেড়টার দিকে পুলিশ অভিযান সমাপ্ত করে।

অপরদিক বুধবার সকালে বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটে। বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ একে ‘পটকা’ বলে দাবি করেছে। ঘটনার পরপরই এলাকাজুড়ে নিরাপত্তার কড়াকড়ি আরোপ করা হয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝