Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় কারাগার ভেঙে পালানো দুই আসামী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৬:২৯ পিএম  (ভিজিটর : ১০)

আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাতক্ষীরা জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপ-পরিদর্শক খন্দকার আনোয়ারের নেতৃত্বে এএসআই নবীর হোসেন এবং এএসআই হারুন মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার কাছারী ব্রিজ ও ঈশ্বরীপুর থেকে তাদের গ্রেপ্তার করে। কারাগার ভেঙে পালানো মোজাম গাজী (৪৯) এবং রফিকুল ইসলাম (৩৮)নামে সাজাপ্রাপ্ত দুই আসামি দীর্ঘ ২ বছর আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃতরা যথাক্রমে উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজী ছেলে মোজাম গাজী ও নওয়াবেঁকী গ্রামের অছের আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম।

মোজাম গাজী সিআর ২৭৪/১৮ এবং রফিকুল ইসলাম সিআর ২১৪/২৩ মামলা সুত্রে আদালত কতৃক সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দু'বছর ধরে পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাম গাজী (কয়েদী নং ২৫৩৫/২৪) এক মাস এবং রফিকুল ইসলাম (কয়েদী নং ৪২৫২) চার মাস কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার সুযোগ নিয়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তারা দু’জন যথাক্রমে এক বছর এবং ১০ মাস সাজাপ্রাপ্ত আাসামী।

তিনি আরও জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়ার কারনে একই বছরের ১৫ আগষ্ট তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিআর ৩৬৯/২৪ মামলা রুজু করা হয়। বুধবার সকালে সাতক্ষীরা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে।

এদিকে সাতক্ষীরা জেলা কারাগার প্রশাসন জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মোট ৮৭ জন কারাবন্দী পালিয়ে গিয়েছিলেন।

ওই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গা-ঢাকা দিয়ে থাকা অবশিষ্ট ৩৯ জনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝