Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার - ৬

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ১৬)

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে শীর্ষ ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি সিএনজি চালিত অটো রিকসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু (৩৭), আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬), মো. মিলন (৩৫) সাগর আহমেদ ইয়ামিন (২৫) ও ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতিসহ শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

অপরদিকে রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝