Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম  (ভিজিটর : ৭)

গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
‎রোববার (৯ আগস্ট) বেলা এগারোটা থেকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী শালিকচুড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় দুই পাশে শতশত গাড়ি আটকে পরে।

‎শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে রাস্তা পার হতে গেলে গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির কভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। 

ঘটনার পর কাভার্ডভ্যান আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এরই প্রতিবাদে রোববার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালিকচুড়া এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও স্লোগানে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানান।
‎বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুট ওভার ব্রিজ জরুরী। গতকাল রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।
‎এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝