Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট -এর উদ্বোধন

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম  (ভিজিটর : ৬)

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

আজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্স -এর মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট শিক্ষা, আদর্শ এবং ধর্মীয়-নৈতিক মূল্যবোধ চর্চার একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানকার শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক পরিসরে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝