Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

পূর্বাচলে চোরাই মদের আস্তানায় আগুন, গ্রেফতার ১

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম  (ভিজিটর : ৪০)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরের ১৮ নং সেক্টরের গুচ্ছ গ্রামে আবারও চোলাই মাদকের আস্তানায় আগু ন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসি। এ সময় রূপগঞ্জ থানা পুলিশের কাছে ২০ লিটার মাদকসহ কারবারি ও উৎপাদন সহযোগী আবু সাইদ নামে এক যুবককে বেশ কয়েকপিস ইয়াবাসহ পুলিশে দেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এমন ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

দাউদপুর ইউনিয়ন বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরফান ভুঁইয়া  বলেন, গুচ্ছগ্রামে প্রায় ৩০ টি অধিক পরিবার চোলাই মদ জ্বাল দিয়ে মদ তৈরি করে আসছে। এসব বন্ধে আমরা সামাজিক আন্দোলন করে থাকি। কিন্তু রহস্যজনক তা বন্ধ হয় না। আমরা গ্রামবাসীর সহায়তায় ধারাবাহিক কার্যক্রম হিসেবে আজ ৫ টি স্পট জ্বলন্ত চোলাই মদের চুল্লি বন্ধ করতে অভিযান চালাই।

এ সময় একটি স্পটের আলফার ছেলে আবু সাইদকে ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়াও আবু সাইদের দেয়া তথ্যে জানতে পারি একই এলাকার রাসেল,নুর আলম, কাইয়ুম, মিয়া, নায়েমসহ একটি চক্র মাদক তৈরী কাজে সক্রিয়।  তাদের বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।  নিজ এলাকাকে মাদকমুক্ত করতে  আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

এ সময় পূর্বাচল বাণিজ্যমেলা ক্যাম্প ইনচার্জ এসআই ফরহাদুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযানের সংবাদ পেয়ে আমরা মাদকসহ আসামী গ্রেফতার করে থানায় সোপর্দ করেছি। এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, সহ সভাপতি রাজিব ভুঁইয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহজালাল, রতন ভুঁইয়া প্রমূখ। 

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝