Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

খুলনায় র‍্যাবের অভিযানে চট্টগ্রামের চুরি মামলার ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিটর : ৩৭)

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় দায়ের করা সংঘবদ্ধ চুরি মামলার চার সন্দেহভাজন সদস্যকে চোরাই একটি এক্সকাভেটরসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, খুলনা ও র‍্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন বকুলতলা মোড় সংলগ্ন মীনা বাড়ি ও শামীমের পাটের গুদাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদগাঁও থানার সংঘবদ্ধ চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন চারজনকে চোরাই এক্সকাভেটরসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইকবাল হোসেন (৩৫), ওয়াহিদ (২৫), মো. ইকরাম হোসেন (৪৬) ও মো. আব্দুর শুকুর (৩২)।

র‍্যাবের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তাদের দখলে থাকা চুরি হওয়া এক্সকাভেটরটি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত এক্সকাভেটর, অন্যান্য আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ, চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝