Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ব্যাবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন

কাজী রওনাকুল ইসলাম টিপু

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম আপডেট: ২৪.০৭.২০২৬ ৪:৪৬ পিএম  (ভিজিটর : ১৭)

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু কে নিয়োগ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০২০ এর ধারা ১৯ (২) অনুযায়ী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু কে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে গ্রেড-২ পদপর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

কাজী রওনাকুল ইসলাম টিপু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি (ভিপি) ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব আছেন।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝