Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
শিরোনাম:

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:১৫ পিএম  (ভিজিটর : ২৪)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-ঢাকা রেলওয়ে লাইনের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোহেলদিয়া গ্রামের মো. দেলোয়ার শেখের মেয়ে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার মো. সাইফুল শিকদারের স্ত্রী। বর্তমানে তিনি কাপুড়িয়া সদরদী গ্রামের নাজিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ঢাকা-খুলনা রেলপথের কাপুড়িয়া সদরদী এলাকায় রেললাইনের ওপর অবস্থানকালে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

স্থানীয়রা জানান, ওই এলাকায় রেললাইন পারাপারে কোনো নিরাপদ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। এক বাসিন্দা বলেন, "এখানে মানুষ নিয়মিত রেললাইন পার হয়। একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।"

ঘটনাস্থলটি স্থানীয় মিঠু শিকদারের ছাগলের খামারের পূর্ব-উত্তর পাশে অবস্থিত। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় ভাঙ্গা রেলওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝