Dhaka, Wednesday | 1 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 July 2026 | English
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
ধ্বংসস্তূপ থেকে ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিরোনাম:

আবারও ভারতে ভাঙা হলো মসজিদ ও মাজার

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩২ এএম  (ভিজিটর : ৩৭)

কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া ভারতের গুজরাটে তিনটি মসজিদ ও কয়েকটি মাজার ভেঙে ফেলা হয়েছে। সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট সোমবার (৩০ জুন) এক প্রতেবেদনে জানায়, গুজরাটের কুচ বিভাগে সবমিলিয়ে ৩০টি অবকাঠামো ভাঙা হয়। যারমধ্যে তিনটি মসজিদ ও মাজার রয়েছে।

জমিয়ত ই-উলামা হিন্দের একটি প্রতিনিধি দল এ ঘটনার পর কুচ বিভাগে যায়। এই প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন মাওলানা হাকিমুদ্দিন কাশমী।

তিনি বলেছেন, কেন কোনো নোটিশ ছাড়া মসজিদগুলো ভেঙে ফেলা হলো সেটির কোনো উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাননি।

ভেঙে ফেলার মধ্যে রয়েছে জুনা কান্দলা মসজিদ। এ মসজিদের খাদেম জানিয়েছেন, হঠাৎ করেই মসজিদটি এসে ভেঙে ফেলা হয়। যদি ওই সময় বাধা দেওয়া হতো তাহলে তাদের আটক করা হতো।

এই মসজিদটি ১৯৬৫ সাল থেকে ওয়াকফ রেজিস্টি করা। সুন্দর নির্মাণশৈলীর কারণে মসজিদটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত ছিল।

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেছেন, তারা মসজিদ ভাঙার সময় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং মসজিদের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের সেখানে যেতে দেওয়া হয়নি। এরবদলে উল্টো হুমকি দেওয়া হয়।

ভেঙে ফেলার মধ্যে আদিপুরের আরেকটি মসজিদ আছে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সব মিলিয়ে ৩০টি অবকাঠামো ভাঙা হয়েছে। যারমধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক আর দুটি  আবাসিক স্থাপনা রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝