Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
শিরোনাম:

সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধে হামলা, চিকিৎসাধীন অবস্থায় ১ ব্যক্তির মৃত্যু

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম  (ভিজিটর : ৭)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মোঃ ইলিয়াছ মোল্লা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কোলা অটোস্ট্যান্ড ও কোলা প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ মোল্লা কোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোলা গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার সিদ্দিক মোল্লা, তার ছেলে বিপ্লব মোল্লা, বিদ্যুৎ মোল্লা, রওশনারা বেগমসহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে ইলিয়াছ মোল্লা ও ইসহাক মোল্লা গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করেন। পরে ইলিয়াছ মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝