Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
শিরোনাম:

নাটোরের মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান হবে না: হুইপ দুলু

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:৩৮ এএম আপডেট: ২১.০৬.২০২৬ ১১:৪১ এএম  (ভিজিটর : ৭)

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “গুরুদাসপুর ও বড়াইগ্রামের মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কিংবা কোনো ধরনের অন্যায়ের স্থান হবে না। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

শনিবার (২০ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, “আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে যে আশা ও স্বপ্নের বার্তা তুলে ধরেছেন, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৮ বছরে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের মানুষ নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, সন্ত্রাস ও অরাজকতার শিকার হয়েছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, এ অঞ্চলে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচার রোধে কার্যকর ভূমিকা পালন করব।”

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

এফপি/অ 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝