Dhaka, Wednesday | 15 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 April 2026 | English
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
শুরু হয়েছে ঢাবির বৈশাখী শোভাযাত্রা
বাঁশির গ্রাম শ্রীমদ্দি আবার সরগরম, সুখ্যাতি বিদেশেও
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
শিরোনাম:

‘মা আমাকে বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন’

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:২৮ পিএম  (ভিজিটর : ৯৫)

বাবাকে হারিয়েছেন অনেকে আগেই। জীবনের লম্বা সময়ও মাকে কেটেছ ছাড়া। তাই এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। মঙ্গলবার মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিনে আবেগপ্রবণ অভিনেত্রী। মায়ের  বিশেষ দিনে দু’জনের একসঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগা মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায় মা-মেয়ের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো।

অভিনেত্রীর কথায়, তাদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো। মায়ের জন্মদিনে পেশাগত কাজও রয়েছে বিবৃতির। কিন্তু তার মধ্যেই চলছে উদ্‌যাপন।

‘ভটভটি’ খ্যাত অভিনেত্রী বললেন, ‘রাত্রে কেক কাটায় মায়ের আপত্তি ছিল। তাই আজ সকালে মাসি এবং মেসোমশাইয়ের উপস্থিতিতে আমরা কেক কেটে একসঙ্গে প্রাতরাশ সেরেছি।’

কর্মসূত্রে চিত্রাকে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। কিন্তু রাজস্থানের স্কুলে পড়াকালীন ৫ বছর মায়ের সঙ্গ পেয়েছিলেন বিবৃতি। কারণ, সেই স্কুলেই তখন চাকরি করতেন চিত্রা। অল্প বয়সে মায়ের সান্নিধ্য পাননি বলে মনের মধ্যে কোনও দুঃখ পুষে রাখেননি বিবৃতি। বরং এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন।

২০১২ সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি। জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছাশক্তি এবং স্বাধীন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানালেন বিবৃতি। অভিনেত্রীর কথায়, ‘এখনও পর্যন্ত কেরিয়ারে যে ভাবে এগিয়েছি, সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি। মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রত্যেক মুহূর্তে সমর্থন করে।’

কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে মায়ের পক্ষ কোনও চাপের বিষয়ে বিবৃতি বলেন, ‘মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্কে না জড়াতে। আর কোনও দিন বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে কাজে মন দিতে চাই। কোনও রকম সম্পর্কে জড়াতে চাই না।’

বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবিটি মুক্তি পাবে অগস্ট মাসে। এ ছাড়াও রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ় ‘পরিণীতা’তে তাঁকে দেখবেন দর্শক।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝