Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম  (ভিজিটর : ১১৩)

পিরোজপুরের কাউখালীতে উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল)  সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে থেকে শুরু হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিষদ চত্বরের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মেলা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মামুন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকীসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝