Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পিএম  (ভিজিটর : ২১৫)

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলি জমি ও বসতবাড়ি পরিদর্শন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ৮ নম্বর সোনাপুর ওয়ার্ডের হিজলি পুরানপাড়া এলাকায় তিনি ক্ষতিগ্রস্ত কৃষি জমি সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির বিষয়ে কৃষকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি বলেন, সরকার সবসময় কৃষকের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, নাটোর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝