ওটিটিতে মুক্তি পাওয়া আলোচিত ‘চক্র’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’ তে মুগ্ধ দর্শক। মনস্তাত্ত্বিক রহস্য ও ডার্ক থ্রিলার ঘরানার এই সিরিজে কেন্দ্রীয় চরিত্র প্রফেসর ড. হুমায়ূনের ভূমিকায় অভিনয় করে বাজিমাত করছেন তৌসিফ মাহবুব।
২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
পরিচালক ভিকি জাহেদের নির্মাণশৈলীও পেয়েছে ব্যাপক প্রশংসা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, সহিংসতা এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার দিক ফুটিয়ে তুলে তিনি দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছেন।
এদিকে ‘ড. হুমায়ূন’ চরিত্রটি ঘিরে তৈরি হচ্ছে নানা মিম, রসিক ছবি ও কার্টুন, যা সিরিজটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
এফপি/অ