Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ভাঙ্গায় নববর্ষকে স্বাগত জানিয়ে বর্নিল বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিটর : ৬৮)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে ৷ এ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

"এসো হে বৈশাখ, এসো এসো"- গ্রাম বাংলার ঐতিহ্য এই গানটি বাজিয়ে এবং নববর্ষ ১৪৩৩ লেখা বর্ণমালা সমুহ নিয়ে শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন নতুন বছরকে বরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আবু- জাহেরের নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা কে এম কলেজ বিশ্ববিদ্যালয়, কাজী শামচুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দ।
 
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে এসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক এ,টি,এম,ফরহাদ নান্নুর সঞ্চালনায় এতে ভাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ছাড়াও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ- আবু -জাহের বৈশাখের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন। গ্রামীণ সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য ও আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এ আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বাংলা নববর্ষের এই আয়োজনে বাঙালির চিরন্তন ঐতিহ্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনার এক অপূর্ব বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝