Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস
আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

রেকর্ড গড়লেন মেসি

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:১২ এএম  (ভিজিটর : ৪৩)

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তিনটি গোল করেন মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে এটিই তার প্রথম হ্যাটট্রিক। এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

বিশ্বকাপের বিভিন্ন আসরে মেসির গোলের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ২০০৬ সালে একটি, ২০১৪ সালে চারটি, ২০১৮ সালে একটি, ২০২২ সালে সাতটি এবং ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে মেসির মোট গোলসংখ্যা পৌঁছেছে ১২০-এ, যা আন্তর্জাতিক ফুটবলে তার অসাধারণ ধারাবাহিকতারই আরেকটি প্রমাণ।

এ ম্যাচে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড আগে থেকেই তার দখলে ছিল। এবার সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ফলে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সে গোল করা একমাত্র ফুটবলার এখন মেসি।

ম্যাচে অবশ্য দুই দলই একটি করে গোল হারিয়েছে অফসাইডের কারণে। মেসির একটি গোল বাতিল হয়, একইভাবে আলজেরিয়ার শাইবির একটি গোলও অফসাইডের জন্য গণ্য হয়নি।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝