Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

ফল থেকে রাসায়নিক দূর করার ঘরোয়া উপায়

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:৪০ পিএম  (ভিজিটর : ২৪)

বাজার এখন মৌসুমি ভরে গেছে। আম, জাম, কাঁঠাল, লিচুসহ মিলছে নানা জাতের ফল। শরীর সুস্থ রাখতে ফলের জুড়ি নেই। ফিট থাকতে ফল খাওয়া জরুরি। চিকিৎসকরাও এ কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখার পরামর্শ দেন। 

পুষ্টিকর খাবারের সন্ধানে অনেকেই নিয়মিত বাজার থেকে ফল কিনে আনেন। তারপর ফ্রিজে সংরক্ষণ করেন। কিন্ত এভাবে ফল রেখে খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? এ নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে ‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদনে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে,আজকাল ফল তাজা রাখতে অনেক বিক্রেতাই ফলে ফরমালিনসহ নানা ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এই সব বিষাক্ত রাসায়নিক পুষ্টির জোগানোর বদলে বিষ হয়ে ঢোকে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন,একটু সতর্ক থাকলে ফল থেকে ফরমালিন দূর করা সম্ভব। এজন্য কিছু টিপস অনুসরণ করা জরুরি। 

গবেষণায় দেখা গেছে, বাজার থেকে কেনা ফল বা সবজি ভিনেগার এবং পানির মিশ্রণে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে প্রায় ১০০ শতাংশ ফরমালিন দূর হয়। ভিনিগার না থাকলে খাওয়ার আগে ফলটি লবণ পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এতেও ফরমালিন দূর হবে। এসব সম্ভব না হলে, যদি ফলগুলি পরিষ্কার পানিতে প্রায় ১ ঘণ্টা ভিজিয়ে রাখা যায় তাহলে ফরমালিনের পরিমাণ ৬১ শতাংশ কমে যায়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝