Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:০৬ পিএম  (ভিজিটর : ৬৫)

জামালপুরের মাদারগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল রানা নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা সোহেল রানা, ৩নং গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক  ছিলেন।

আজ সোমবার (৮ জুন) রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের তথ্যটি জানা যায়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে মো. সোহেল রানাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ ৯ জুন (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বহিষ্কারের এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং ৩নং গুনারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পাঠানো হয়েছে বলে উপজেলা বিএনপি নিশ্চিত করেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝