Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:০০ এএম  (ভিজিটর : ১৯০)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) দুপুরে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। অভিযানে ফুটপাত ও সড়কের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী রফিকুল ইসলাম এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝