Dhaka, Tuesday | 26 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 26 May 2026 | English
ঈদুল আজহা ঘিরে জমজমাট কারওয়ান বাজার কামারপট্টি
চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন আগামীকাল
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
শিরোনাম:

ঈদুল আজহা ঘিরে জমজমাট কারওয়ান বাজার কামারপট্টি

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:৫৩ পিএম  (ভিজিটর : ২২)

ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। কোরবানির প্রস্তুতির শেষ সময়ে রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টিতে এখন দম ফেলার ফুরসত নেই কামারদের। নতুন দা-ছুরি বিক্রির পাশাপাশি পুরোনো সরঞ্জামে শান দিতে ভিড় করছেন ক্রেতারা। তবে অনলাইনে কেনাকাটার কারণে আগের তুলনায় বিক্রি কমেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

রাজধানীর কারওয়ান বাজারের ঐতিহ্যবাহী কামারপট্টি সকাল গড়াতেই জমে উঠেছে আগুনের ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে।

কেউ তৈরি করছেন নতুন দা, ছুরি ও চাপাতি, আবার কেউ ব্যস্ত পুরোনো সরঞ্জামে শান দিতে। ঈদের শেষ মুহূর্তে সবচেয়ে বেশি চাপ এখন ধার দেওয়ার কাজেই। কোরবানির আগে দা-ছুরি ধারালো করতে ভিড় করছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, আগের বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। তাদের দাবি, অনলাইনে দা-ছুরি কেনার প্রবণতা বাড়ায় দোকানে ক্রেতা কমছেন।

এছাড়া অনলাইনে নিম্নমানের পণ্য দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেক ক্রেতা বলেও অভিযোগ করেন তারা।

তবে কোরবানির জন্য ভালো মানের সরঞ্জাম কিনতে এখনও অনেকের ভরসা এই কামারপট্টি। হাতে দেখে, যাচাই করে কেনাকাটা করতে পারায় এখানেই আসছেন ক্রেতারা।

ঈদের শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন-রাত এক করে কাজ করছেন কামাররা। আগুন, ঘাম আর হাতুড়ির শব্দে প্রাণ ফিরে পেয়েছে রাজধানীর পুরোনো এই কামারপট্টি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝