Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

নালিতাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ১৯৬)

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারে মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ব্যবসায়ী হাজী মোঃ ফরহাদ হোসেনের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রায় ১ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, তেল, নুডলস, সাবান, পেঁয়াজ ও আলু।

হাজী মোঃ ফরহাদ হোসেন শারীরিকভাবে অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মুঠোফোনে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

উপহার সামগ্রী বিতরণকালে মাওলানা শহিদুল ইসলাম, মোঃ ফকরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফুল মাহমুদ, আব্দুস সাত্তার, হাফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝