Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:২৩ পিএম আপডেট: ২৩.০৫.২০২৬ ৫:২৬ পিএম  (ভিজিটর : ৯)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার সিকির বাজার খালসহ বিভিন্ন বিলে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহাজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান মিয়া, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম জিলানী বলেন, খুব শীঘ্রই কোটালীপাড়ার দখলকৃত খাল গুলো উদ্ধার করা হবে।

এর আগে এস এম জিলানী কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝