Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

শিশু রামিসার ঘটনার দ্রুত বিচারের দাবী বাবার

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ২২.০৫.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিটর : ৮)

শিশু রামিসার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার দ্রুত সময়ে বিচার দাবী করেছেন রামিসার বাবা হান্নান মোল্লা।

শুক্রবার (২২ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামে মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত শেষে তিনি এ দাবী জানান তিনি। এ সময় তার পরিবারের পাশে দাড়াঁনোর জন্য এবং বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

এ ঘটনার পর থেকে এলাকায় এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, ১৯ মে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা (৩৪) আটক হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝