Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিটর : ১৬)

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌকাপাড়ায় গৃহ শিক্ষিকা মরিয়ম বেগম (৩৫) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহে আঘাতের চিহ্ন এবং কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়ায়, স্বর্ণালঙ্কার ছিনতাইকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌকাপাড়া এলাকায় মোসা. সুমি খাতুনের বাড়িতে বস্তাবন্দী শিক্ষিকার মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি উজ্জ্বলপাড়া এলাকার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী। তিনি প্রতিদিন সকালে সুমি খাতুনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতে ওই বাড়িতে যেতেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, নিহতের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে সুমি খাতুন, তার স্বামী রুবেল এবং স্বর্ণকার দিপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেন। 

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এদিকে, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝