Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ২৬)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তিনি ট্রাকের ভেতরে আটকা পড়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে উদ্ধার করেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় নিউ হোপ ফ্যাক্টরির বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাক রাস্তার পাশের গাছের মাঝে ঢুকে পড়ে। এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে অভিযান চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আহত হেলপারকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকৃত হেলপার মাহমুদুল হাসান (১২), তার বাড়ি নোয়াখালী জেলায়। পরে তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝