Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
শিরোনাম:

মুন্সীগঞ্জে কৃষিজমির মাটি কাটা বন্ধে রাতে প্রশাসনের অভিযান

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৪৯ এএম  (ভিজিটর : ৭)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

এ সময় ঘটনাস্থলে থাকা জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে জমির আংশিক মালিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তার সম্মতিতেই কৃষি জমি থেকে মাটি কাটার কাজ চলছিল। তবে কৃষি জমির এভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও জানান। পরে ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কৃষি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝