Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩
শিরোনাম:

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১৬ এএম  (ভিজিটর : ২৯)

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। একজনের বয়স ৩২ বছর, অপরজনের বয়স ১৮ বছর। 

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে একটি গাছের চারা ভর্তি ট্রাককে পেছন থেকে মাছ ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দুইজন নিহত হয়। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এক্সপ্রেসওয়েতে একট ট্রাককে পেছন থেকে মাছ ভর্তি একটি ট্রাক ধাক্কা দিলে পেছনের ট্রাকের দুইজন নিহত হযন। এখনো তাদের পরিচয় জানা যায় নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝