Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
শিরোনাম:

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে পাঁচ সেনাসহ নিহত ১২

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৪৪ এএম  (ভিজিটর : ২২)

পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলায় সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে পাঁচ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৩ মে) সকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয, বুধবার সকালে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস বেলুচিস্তান বারখান জেলার নোশাম এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসীদের নির্মূল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

অভিযান চলার সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি দলের অবস্থান শনাক্ত করার পর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এই সংঘর্ষে সাত সন্ত্রাসী নিহত হয় বলে জানায় সামরিক বাহিনী। এ ছাড়া নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝