Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

ভোট কেন্দ্র দখল করতে আসলে হাত ভেঙ্গে দেয়া হবে: সিরাজুল ইসলাম সিরাজী

প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৪:১৮ পিএম  (ভিজিটর : ১৮৪)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসলে ইসলামী আন্দোলনের কর্মীরা তার হাত ভেঙ্গে দেবে। আর কখনোই দিনের ভোট রাতে হাবে না, ভ্যালট পেপার চুরি হবে না। এ কথাগুলো বলেছেন ইসলামিক বক্তা নওমুসলিম ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজী।

ইসলামি আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে দায়িত্বশীলদের শপথ ও ঈদ পূনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শপথ অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় দায়িত্বশীলদের শপথ বাক্যপাঠ করান জাতীয় ওলামা মাশায়েখ আইয়েম্মে পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারি মুফতি রফিকুল ইসলাম আশরাফী।

ইসলামি আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মোঃ ইব্রাহীম আল হাদি, বাংলাদেশ শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মোঃ মনিরুল ইসলামসহ আরো অনেকে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝