Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৫৬)

দীর্ঘ প্রতীক্ষার পর জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহের শুভ উদ্বোধন শুরু হয়েছে।

নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম সংগ্রহ ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

বুধবার (১৩ মে) সকালে চুয়াডাঙ্গা কৃষি বিভাগের আয়োজনে পৌর এলাকার আদর্শ মহিলা কলেজপাড়ায় মহলদার আম্রকাননে আম সংগ্রহের উদ্বোধন করা হয়। গাছ থেকে আম পেড়ে সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী ও বাগান মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। আম ব্যবসায়ী ও বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল করিম বিশ্বাস, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলামসহ।আমচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় তিনি বলেন, ‘দেশের মধ্যে চুয়াডাঙ্গা একটি আম সমৃদ্ধ জেলা। এ জেলার উৎপাদিত আমের স্বাদ ও সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। আমের সরবরাহ ও বাজারজাতকরণে যাতে কোনো সমস্যা না হয়, আমরা সেদিকে খেয়াল রাখব। আমের সেই খ্যাতি ধরে রাখতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী জাতভেদে আম সংগ্রহ শুরু হলো। এছাড়া আমে যাতে কেউ কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য কিংবা ফরমালিন মেশাতে না পারে, সে ব্যাপারে সজাগ রয়েছে প্রশাসন। এ বিষয়ে আমচাষিসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’

জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী ১৩ মে থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ জাতের আম সংগ্রহ শুরু হবে। এরপর ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলী, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা ও ব্যানানা, ৩০ জুন থেকে আশ্বিনা (বারি আম-৪), ৫ জুলাই থেকে কার্টিমন এবং গৌড়মতি (বারি আম-১২) জাতের আম সংগ্রহ করা যাবে।

উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকা প্রাণ ফিরে পায়, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝