Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

বরগুনায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১০ পিএম আপডেট: ১৩.০৫.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিটর : ৯৬)

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে বরগুনায় “অ্যাডভোকেসি ডায়ালগ” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, বরগুনায় এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচি।

ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তুহিন আলমের সভাপতিত্বে এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার সৌরভ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নারীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও বরগুনা জেলার বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিওর প্রতিনিধি, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বরগুনা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির জেলা পর্যায়ের ম্যানেজারগণ এই ডায়ালগ সভায় অংশগ্রহণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝