শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘তেপান্তর’-এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা ও সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক রকিবুল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম, অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, হারুন অর রশিদ, দৌলত হোসেন, রবিউল ইসলাম মন্ডল, মনোয়ার হোসেন, মনজুরুল হক, আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসাইন, আল আমিন, তাওহিদুজ্জামান রোমান ও ওসমান ফারুক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো. আব্দুল মালেক উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সুদৃষ্টি থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এফপি/জেএস