Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

চলনবিলে ফিস প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ১০:৫১ এএম  (ভিজিটর : ৬১)

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কাজী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ চলনবিল-এর ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাছ উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলনবিলে আধুনিক ফিস প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে, যেখানে মাছ প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষী সম্মেলন ও মৎস্য মেলা উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, “বাংলাদেশের সম্পদ চলনবিল। বিগত সরকার চলনবিলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। আমরা বিলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি। শুধু কাঁচাগোল্লা নয়, নাটোরের মাছও সেরা হিসেবে পরিচিতি পাবে। চলনবিলের মাছের উৎপাদন বাড়াতে এবং এর ঐতিহ্য রক্ষায় সব ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জিয়া হায়দার চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

এসময় এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা জাফর ইকবাল নয়ন, জেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি ওমর আলী এবং খামারি জাকির হোসেন সহ অন্যান্যরা।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝