Dhaka, Saturday | 9 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 9 May 2026 | English
দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক
হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব
রবীন্দ্রনাথ: প্রভাব, প্রতিদ্বন্দ্বিতা ও বর্তমান বিতর্ক
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
শিরোনাম:

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৩৯ এএম  (ভিজিটর : ৩১)

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবককে উপজেলার রাঙ্গেমারী তন্ময়ের প্লট থেকে তার মরদেহ উদ্ধার করে। 

রাতে সিআইডি'র ক্রইমসিন ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভ্যন্তরীন ক্রোন্দলে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে পুলিশের ধারনা। 

নিহত যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার (বিজয়পুর) গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছুক্ষণ পর ৩-৪টি মোটরসাইকেল যোগে ৬-৭জন যুবক এক যুবকে উপজেলার রাঙ্গেমারী এলাকায় তন্ময়ের প্লটে নিয়ে আসে। সেখানে তাকে কুপিয়ে ফেলে যায় তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়। 

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সুরাতহাল রিপোর্টের সময়ে দেখা গেছে তার গলার ডান পাশে কানের নীচে ও পিঠের ডান পাশে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। 

অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল একটি নির্জন জায়গা। তারা আজিজুলকে অন্যস্থান থেকে তুলে এখানে হত্যা করে।

নিহত যুবকের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ ৭টি মামলার খবর এ পর্যন্ত পাওয়া গেছে। তবে কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রথমিকভাবে তিনি ধারনা করছেন। 
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝