Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
শিরোনাম:

আমতলীতে ব্রাকের উদ্যোগে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:০২ পিএম  (ভিজিটর : ৭)

প্রান্তিক কৃষকদের পতিত জমি আবাদে উৎসাহিত করতে বরগুনার আমতলীতে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।

মঙ্গলবার (৫ মে) সকালে আমতলী ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকদের নিয়ম মেনে চাষাবাদ ও কৃষি বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, আমতলী উপজেলায় ২৫০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি ‘আলোরণ’ হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে, যা প্রায় ৮৩ একর জমিতে চাষাবাদ সম্ভব। এতে প্রায় ১২.৪৫ টন আমন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

এছাড়া কৃষকদের মাঝে ১২ ধরনের সবজি বীজও বিতরণ করা হয়। এর মধ্যে বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চালকুমড়া, বরবটি, পুঁইশাক ও মরিচ রয়েছে। এসব বীজের মাধ্যমে প্রায় ১,০১৫টি পরিবার সবজি চাষের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

রিজিওনাল ম্যানেজার (দাবি) মাহমুদুল হাসান বলেন, প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে এবং পতিত জমিকে উৎপাদনের আওতায় আনতেই এই উদ্যোগ। আধুনিক ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা আরও লাভবান হবেন বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার (প্রগতি) উত্তম কুমার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তুহিন আলম, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সাজ্জাদ হোসেন, এরিয়া ম্যানেজার (দাবি) সাইফুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার (ওয়াশ) জাহাঙ্গীর হোসেন এবং কৃষি ও বিমা এক্সটেনশন অফিসার সাইমুন ইসলামসহ সংশ্লিষ্টরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝