কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ-এর জেটি ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ সময় মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। জব্দ করা গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এফপি/জেএস