Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

শ্রীবরদীর কর্ণঝোড়া থেকে ইয়াবা সহ গ্রেপ্তার ১

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৫৫ পিএম  (ভিজিটর : ১২৩)

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজার এলাকা থেকে ইয়াবা সহ ইমরান হোসেন মিল্লাত (১৯) কে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

ধৃত ইমরান হোসেন মিল্লাত সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ মে রবিবার গভীর রাতে থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এসআই মোরশেদ আলম সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া পশ্চিম বাজারস্থ লাল মিয়ার হোটেলের সামনে পাকা রাস্তা হইতে ইমরান হোসেন মিল্লাতকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট।

এঘটনায় পুলিশ বাদী হয়ে ওই  রাতেই শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে (৪ মে) সোমবার দুপুরে বলেন ধৃত মিল্লাতকে মাদক মামলায় শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝