Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
শিরোনাম:

ধানী জমির মাটি কাটায় মান্দায় জরিমানা

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:৪১ পিএম  (ভিজিটর : ১১৩)

নওগাঁর মান্দায় অবৈধভাবে ধানী জমির উপরের অংশ (টপ সয়েল) কেটে বিক্রির অভিযোগে আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মাউল গ্রামে বেশ কিছুদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি জানান, ধানী জমির মাটি কাটা কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।
 
এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝