Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

বরগুনায় ব্রাক সিডের উদ্যোগে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৮৮)

টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বরগুনা সদরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) দিনব্যাপী পৌর শহরের জাগোনারী পাঠশালা টেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড।

কর্মশালায় প্রধান আলোচ্য ছিল, উন্নত বীজ ও বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে কীভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় এবং একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত রাখা সম্ভব।

এতে উপস্থিত ছিলেন, ব্র্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার খন্দকার বাইজিদ বোস্তামী, টিএসও মো. আবু সাইদ, গণমাধ্যম কর্মী অলিউল্লাহ্ ইমরান,  জাহিদুল ইসলাম মেহেদী, ব্রাকের এক্সটেনশন অফিসার মো. আকাশ আলী, ইনসুরেন্স অফিসারসহ স্থানীয় ডিলার মো. আবু জাফর। এছাড়া কর্মশালায় এলাকার প্রায় ৫০ জন মডেল কৃষক ও ব্যবসায়ী অংশ নেন।

রিজিওনাল সেলস ম্যানেজার খন্দকার বাইজিদ বোস্তামী বলেন, রাসায়নিক কীটনাশকের পরিবর্তে বায়োপেস্টিসাইড ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশ দূষণ কমে এবং কৃষিপণ্য নিরাপদ থাকে। এতে দীর্ঘমেয়াদে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝